শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

শীতার্তদের মধ্যে বাসদ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র বিতরণ করা হয়। ৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টায় টুকেরবাজার ইউনিয়নের নয়াবাজারে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে স্হানীয় সংগঠক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, জেলা শাখার সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, স্হানীয় সংগঠক নুরুল ইসলাম আনোয়ার হোসেন কুটি, সুমন মিয়া প্রমূখ।

এখানে উল্লেখ্য প্রয়াত উমরান জুবায়ের চৌধুরী স্মরণে তার পিতা বাসদ সিলেট জেলা শাখার সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন এর সার্বিক তত্ত্বাবধানে ২য় দিনের মতো শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

শীতবস্ত্র বিতরণ কালে নেতৃবৃন্দ বলেন,দেশের বর্তমান রাজনৈতিক -অর্থনৈতিক সংকটে সবচেয়ে দুর্ভোগের মধ্যে আছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। প্রতিদিন বাড়ছে নিত্যপণ্যের দাম; কিন্তু বাড়ছে না শ্রমজীবী মানুষের আয়। নেতৃবৃন্দ বলেন, যেকোন দুর্যোগে দুর্ভোগে পড়তে হয় শ্রমজীবী মানুষদের।

নেতৃবৃন্দ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং বাসদ এর তহবিলে শীতবস্ত্র দিয়ে সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain