শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সিলেট আম্বরখানায় বিএনপির মিছিলে পুলিশের ধাওয়া, আটক ৪

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট মহানগরীর আম্বরখানা এলাকায় জেলা ও মহানগর বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি লিফলেট বিতরণ ও মিছিলে পুলিশ ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে। এসময় মিছিল থেকে ৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

শুক্রবার বাদ জুমা মহানগরীর আম্বরখানা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন, জেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, সিলেট মহানগর বিএনপি নেতা আলী হায়দার মজনু, বিএনপি নেতা আকবরসহ আরো একজন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ পিপিএম।

 

জানা যায়, শুক্রবার বাদ জুমা মহানগরীর আম্বরখানা এলাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী নেতৃত্বে বিএপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও পরে মিছিলের প্রস্তুতি নেন। এসময় পুলিশ বাধা দেয় পরে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ পিপিএম বলেন, যানবাহন বন্ধ করে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে চারজনকে আটক কার হয়েছে। আটককৃতদের পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

এ ঘটনার পরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী নেতৃত্বে একটি মিছিল মহানগরীর চৌহাট্টা গিয়ে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain