শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সিলেটে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: জেলা পরিষদ কার্যালয় থেকে ব্যালটবাদে নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে সিলেটের প্রত্যেকটি কেন্দ্রে। আগামীকাল রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণে ব্যালটবাদে অন্যান্য সরঞ্জাম যাচ্ছে সিলেটের প্রত্যেকটি কেন্দ্রে।

 

শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকে জেলা পরিষদ কার্যালয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। এবার ভোটকেন্দ্র রয়েছে এক হাজার ১৩টি ও ভোট কক্ষ রয়েছে ছয় হাজার ছয়টি।

সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা। ব্যালটবাদে পিকআপে করে ভোটার বাক্সসহ যাবতীয় সরঞ্জামাদি যাচ্ছে।

এদিকে, শনিবার দিবাগত রাত ৩টায় নির্ধারিত স্থানে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিজাইটিং অফিসারদের কাছে ব্যালট প্যাপার বিতরণ কার্যক্রম শুরু হবে। রোববার সকালে ভোটগ্রহণের আগেই কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট; এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

এবার সিলেট জেলার ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৩ জন। ৩৫ জন প্রার্থী থাকলেও একজন নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং এক প্রার্থী অন্যজনকে সমর্থন দেওয়ায় শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৩৩ জন।

 

নির্বাচনে সিলেটের ছয়টি আসনে মোট ২৭ লাখ ১৫ হাজার ৩৩১ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৯২ হাজার ৩৯৫ ও মহিলা ভোটার রয়েছেন ১৩ লাখ ২২ হাজার ৯২৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain