শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সিলেটের কেন্দ্রগুলোতে পৌঁছেছে ব্যালট

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: কড়া নিরাপত্তাব্যবস্থায় সিলেট জেলার ৬টি আসনের ভোটকেন্দ্রগুলোতে পৌঁছেছে ব্যালট প্যাপার। রবিবার (৭ জানুয়ারি) ভোররাত ৪টায় সিলেট জেলা পরিষদ কার্যালয় ও বিভিন্ন উপজেলায় স্থাপিত সহকারী কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট বিতরণ করা হয়। কেন্দ্রগুলোর সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে ব্যালট পেপার হস্তান্তর করা হয়।

সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

 

এর আগে শনিবার (৬ জানুয়ারি) বিকালের মধ্যে সিলেটের সব কেন্দ্রে নির্বাচনি সরঞ্জামাদি পৌছানো হয়। দূরত্ব বিবেচনায় সিলেটের ৬টি আসনের ৭৫টি কেন্দ্রে শনিবার নির্বাচনি সরঞ্জামাদির পাশাপাশি ব্যালট প্যাপারও পাঠানো হয়েছে। কেন্দ্রগুলোতে প্রিজাইটিং অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংশ্লিষ্ট টিম রাতযাপন করেন।

আজ রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এ লক্ষ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসান বলেন- সিলেটের ৬টি আসনে ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার বিকালের মধ্যে ব্যালট প্যাপার ছাড়া বাকি সব সরঞ্জাম গিয়ে প্রতিটি কেন্দে পৌঁছে যায়। আর ব্যালট পৌঁছে সকালে। তবে দূরত্ব বিবেচনায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সিলেটের ৬টির মধ্যে ৪টি আসনের ৭ উপজেলার ৭৫টি কেন্দ্রে শনিবার অন্যান্য সরঞ্জামের সঙ্গে ব্যালট প্যাপারও পৌঁছানো হয়।

শেখ রাসেল হাসান আরও বলেন- সিলেটে ভোটগ্রহণ নির্বিঘ্ন ও সুষ্ঠু করতে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও আনসার বাহিনীয় মাঠে রয়েছে। এছাড়াও মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অধীনস্থ স্ট্রাইকিং টিম।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain