শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

মাজার জিয়ারত ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করলেন শফিক চৌধুরী

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিপুলভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর হজরত শাহজালাল (র.) মাজার, শাহপরান (র.) মাজার জিয়ারত এবং জেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শফিকুর রহমান চৌধুরী।

গতকাল সোমবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটায় শ্রদ্ধাঞ্জলি অর্পনের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু করেন তিনি।

এসময় শফিকুর রহমান চৌধুরী বলেন, দীর্ঘ ১০ বছর পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট-২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) নৌকা প্রতীক দিয়েছেন। আর জনগণ তার রায় দিয়ে বিজয়ী করেছে নৌকাকে। এবার জনগণের উন্নয়নের লক্ষ্যে কাজ করবো। উন্নয়নবঞ্চিত থাকা এই এলাকাকে এখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে নিয়ে যাবো। এসময় তিনি বিশ্বনাথ-ওসমানীনগরবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, সহ সভাপতি আশফাক আহমদ, এডভোকেট শাহ ফরিদ আহমদ, এডভোকেট নিজাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ শাকির আহমদ শাহীন, উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন, কোষাধ্যক্ষ শমসের জামাল, সদস্য নাজরা চৌধুরী, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার হোসাইন আফতাব, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, যুক্তরাজ্য প্রবাসী ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাহবুব আলী, জেলা যুবলীগের সহ সভাপতি ছয়ফুল আলম মনির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন কয়েস, মহানগর যুবলীগের সদস্য উবেদ, মহানগর তাতী লীগের সহ সভাপতি কামাল উদ্দিন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য রিয়াজুল ইসলাম, সিলেট ল কলেজ ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল বাতিন, মারুফ আহমদ, জাকির নুর চৌধুরী, রতন মনি দাস প্রমুখ।

পরে তিনি দিনভর বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলায় দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain