শিরোনাম :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

পূজা উদযাপন পরিষদ ১২ নং ওয়ার্ড শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ১২নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটির উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে নগরীর শেখঘাটস্থ বিদিত লাল দাস সংগীত নিকেতন স্কুলে এই পরিচিতি সভার আয়োজন করা হয়।

সভায় বিশ্বদীপ লাল দাসকে আহবায়ক, হৃদয় দাসকে যুগ্ম আহ্বায়ক ও সুরেন্দ্র দাশকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর কোতোয়ালি থানা শাখার সভাপতি অরবিন্দু দাশগুপ্ত বিভু ও সাধারণ সম্পাদক উত্তম ঘোষ।

সভায় আগামী ১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় নগরীর শেখঘাটস্থ বিদিত লাল দাস সংগীত নিকেতন স্কুলে এক সম্মেলনের মাধ্যমে সিলেট মহানগর কোতোয়ালি থানার ১২নং ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

উক্ত সম্মেলন সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়ে ১২নং ওয়ার্ড শাখার আহ্বায়ক বিশ্বদীপ লাল দাসকে আহবায়ক, হৃদয় দাসকে যুগ্ম আহ্বায়ক ও সুরেন্দ্র দাশকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পল কুমার দাস, দীপ্ত দেব, রোহিত, বিষ্ণু দাস, কপিল, অংশ সরকার, অভিষেক সরকার, রাতুল, শ্রাবন চন্দ্র দেব, জয়দেব, হৃদয়, ময়না মোহন দীলিপ, হৃদয় দাস, সৌরভ, সুমন দাস, সমর দাস, অর্ণব দাস, অণির্বরান চৌধুরী, অভিষেক দেব রোহিত, দিব্য দেব, শায়ন দাস, রাহুল প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain