শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

ফের ওসমানীতে বিমানের দুটি ফ্লাইটের জরুরী অবতরণ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে দুটি আন্তর্জাতিক ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বুধবার সকাল ১০টা ২৮ মিনিটে একটি এবং ১০টা ৪৮ মিনিটে আরেকটি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে একই কারণে ২ জানুয়ারি পাঁচটি এবং ৬ জানুয়ারি একটি ফ্লাইট ঢাকায় অবতরণ করতে না পেরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, বুধবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানের মাসকাট থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের ড্রিমলাইনার ফ্লাইটটি নামার কথা ছিল। তবে ঘন কুয়াশার কারণে সেটি সেখানে অবতরণ করতে না পেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসে। সকাল ১০টা ২৮ মিনিটে ফ্লাইটটি সিলেটে অবতরণ করে।

এদিকে চীনের গুয়াংজু থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে সকাল ১০টা ৪৮ মিনিটে সিলেট বিমানবন্দরে অবতরণ করে। পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে যাত্রী নিয়ে বিমান দুটি সিলেট ত্যাগ করে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, খারাপ আবহাওয়ার কারণে বিমান দুটি সিলেটে নেমেছিল।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain