শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

মাইক্রোবাসের ধাক্কায় সাবেক পুলিশ সদস্য নিহত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট ওসমানীনগরে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. শফিউল হাসান সানী (২৯) নামে সাবেক এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের তেরমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শফিউল হাসান সানী সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারের ভালকী গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে। সানী রাজারবাগ পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি গত বছরের ২৯ নভেম্বর চাকরিচ্যুত হন।

বালাগঞ্জ তাজপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী মাইক্রোবাস তেরমাইল এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পুলিশ সদস্য সানী মারা যান। তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।

স্থানীয়রা জানান, ঘন কুয়াশার কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয়। এ কারণে ঢাকা-সিলেট মহাসড়কের তেরমাইলে এ দুর্ঘটনা ঘটছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, মাইক্রোবাসের ধাক্কায় সানীর মৃত্যু হয়। তিনি রাজারবাগ পুলিশ লাইন্সে কনস্টেবল ছিলেন। গত ২৯ নভেম্বর তিনি চাকরিচ্যুত হন। মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও মাইক্রোবাস জব্দ করে হাইওয়ে পুলিশ হেফাজতে নিয়েছে। তবে মাইক্রোবাসের চালককে আটক করা যায়নি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain