শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

প্রাণ গেলো মোটরসাইকেলচালকের-নিজ বাড়ির সামনেই

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের দিঘলবাক এলাকার নিজ বাড়ির সামনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক মোটরসাইকেলচালক মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।নিহত যুবকের নাম মাহমুদ হোসেন। তাঁর বাড়ি শেওলার দিঘলবাক এলাকায়।

স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলযোগে মাহমুদ হোসেন বালিঙ্গা নয়াবাজারে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে।

 

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন- ময়না তদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain