শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

ওলামায়ে কেরামকে নেতৃত্ব দিতে হবে-শায়েখে চরমোনাই

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেছেন আল্লাহর সান্নিধ্য পেতে হলে সবার আগে ঈমানকে মজবুত করতে হবে। মিম্বার-মিহরাবের পাশাপাশি দ্বীন কায়েমেও ওলামায়ে কেরামকে নেতৃত্ব দিতে হবে। ইসলামী জ্ঞানের নিয়ামতে ভূষিত হওয়ার পরও যারা কুফুরি, ইলহাদ ও নাস্তিকতার পক্ষে অবস্থান নেন, তারা হতভাগা। নবীজীর সুন্নাহ, আদর্শ, সাহাবায়ে কেরামের রা:-এর বৈশিষ্ট্য এবং ইসলামী আন্দোলনের বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানে সমৃদ্ধ আলেমগণ ইসলামের বিরুদ্ধে আঘাত প্রতিরোধে সক্ষম।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে সিলেট আলীয়া মাদরাসা মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে ৩ দিন ব্যাপি ওয়াজ মাহফিলে ২য় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শায়খে চরমোনাই আরও বলেন, হিংসা-বিদ্বেষ, পরস্পর কাদা ছোড়াছুড়ি ও ছোটো-খাটো মতবিরোধ নিয়ে মতানৈক্য না করে ইসলামের সৌন্দর্য প্রদর্শনে ঐক্যের বিকল্প নেই। এক্ষেত্রে দ্বীনের কাজে বাধা আসলে আলেমগণকে মূল ভূমিকা রাখতে হয়। আলেমরা এগিয়ে আসলে জনগণ তাদের সহযোদ্ধা হিসেবে মাঠে-ময়দানে মজবুত ভূমিকা রাখে। এভাবেই ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন হযরত মাওলানা ওমর ফারুক সন্ধীপী, খলীফা আল্লামা আহমদ শফী রহ., হযরত মাওলানা আব্দুল মজিদ খলিফা চরমোনাই, হযরত মাওলানা মোস্তফা কামাল শায়খুল জাউয়া বাজার মাদরাসা, হযরত মাওলানা রেজাউল করিম টাঙ্গাইল, হযরত মাওলানা মুফতি ফখরুদ্দিন আহম্মদ শিক্ষক জামিয়া কারিমিয়া মাদরাসা, হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন সুনামগঞ্জ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain