শিরোনাম :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

সিলেটে গ্যাস সংযোগ নিয়ে সুখবর দিলেন-ড. মোমেন এমপি

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  সিলেটে শিল্পকারখানা স্থাপন ও গ্যাস সংযোগ প্রদান নিয়ে সুখবর দিয়েছেন সিলেট-১ আসনের এমপি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

 

শনিবার (২০ জানুয়ারি) সকালে এপেক্স ক্লাব অব বাংলাদেশ (জেলা-৪) আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- জনগণ ভোট দিয়ে আমাকে আবার নির্বাচিত করেছে দেশ ও দশের সেবার জন্য। আমি সে লক্ষেই কাজ করে যাবো। আমার প্রধান লক্ষ্য- সিলেটের মানুষকে স্বাবলম্বী করার মধ্যদিয়ে দারিদ্র্যমুক্ত করা। জনগণ যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সে লক্ষ্যে বিভিন্ন উন্নয়নকর্মসূচি গ্রহণ করা হবে। বিশেষ করে সিলেটে শিল্পকারখানা স্থাপন ও গ্যাস সংযোগ প্রদানসহ জরুরি সব প্রকল্প গ্রহণ করা হবে। সবার সহযোগিতায় আগামীতে দারিদ্রমুক্ত সিলেট গড়বো।

 

 

সিলেট মহানগরের মেজরটিলাস্থ লন্ডন গ্রেস আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে হাজী আব্দুল খালিক চৌধুরী ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ ও এপেক্স বাংলাদেশের সাবেক সভাপতি এম এ কাইয়ুম চৌধুরী।

 

অনুষ্ঠানে ৫ শ দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেওয় হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain