শিরোনাম :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

সিলেট মহানগর হোটেল শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগর সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল বলেছেন, সমাজের শীতার্ত হতদরিদ্র জনগোষ্ঠী আমাদেরই আপনজন। সামর্থবানদের সম্পদে তাদের হক রয়েছে। অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো কোন করুণা নয় বরং সামর্থবানদের নৈতিক দায়িত্ব। বিবেকের আহ্বানে সাড়া দিয়ে সামর্থ অনুযায়ী শীতার্ত শ্রমজীবি মানুষের পাশে দাঁড়াতে হবে।

তিনি সোমবার রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগর আওতাধীন মহানগর হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নগরী কতমতলী এলাকায় অসহায় শীতার্ত শ্রমজীবি মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

মহানগর হোটেল শ্রমিক ইউনিনের সভাপতি মোঃ বেলাল আহমেদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখে ও উপস্থিত ছিলেন, ফেডারেশনের মহানগর প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, কৈলাশ ফুড এজেন্সীর পরিচালক মোঃ নাজিম উদ্দিন, শ্রমিক নেতা জামাল আহমদ, মোজাম্মেল আলী, মাওলানা এমদাদ হোসাইন, সাব্বির আহমদ, রাজু আহমদ, সাগর রহমান, আজহার আহমদ ও আমিনুল ইসলাম প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain