শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

প্রধানমন্ত্রীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করলেন প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে তিনি গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শফিক চৌধুরীকে প্রবাসীদের কল্যাণে কাজ করতে নানা পরামর্শ দেন এবং গুরুত্বপূর্ণ সমস্যাগুলো অগ্রাাধিকার ভিত্তিতে সমাধানের জন্য আশ্বাস দেন।

এসময় শফিকুর রহমান চৌধুরী প্রধানমন্ত্রীকে সিলেটবাসীর পক্ষ হতে শুভেচ্ছা জানান। এসময় তিনি তার উপর আস্থা রেখে সিলেট-২ আসনের জনগণের সেবক হতে নৌকার মনোনয়ন এবং পরবর্তীতে মন্ত্রিসভায় স্থান দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়াও তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালন ও বিশ্বনাথ-ওসমানীনগরবাসী তথা সিলেটের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain