শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সৌদিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন সিলেটের যুবক

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এক যুবক। মো. একরাম উদ্দিন (৩৯) নামের এ যুবক মঙ্গলবার দিবাগত স্থানীয় সময় রাত ১টার দিকে সৌদির দাম্মাম শহরে তার বাসায় আক্রান্ত হন। ততক্ষণাৎ তাঁর ভাই ও সহকর্মীরা তাঁকে নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একরাম উদ্দিন সিলেটের জকিগঞ্জ উপজেলার নিয়াগোল (মুনশিপাড়া) গ্রামের তখই মিয়ার ছেলে। তার দুটি শিশুসন্তান রয়েছে। একরাম দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। সঙ্গে আছেন তাঁর ৩ ভাই। একই বাসায় থাকতেন তারা।

নিহতের বড় ভাই ইসলাম উদ্দিন বলেন- মঙ্গলবার রাতে কাজ থেকে ফিরে বাসায় রাত ১টার দিকে সবাই একসঙ্গে খাবার খাচ্ছিলেন। এসময় একরামের বুকে ব্যথা শুরু হলে ভাই ও সহকর্মীরা দ্রুত তাকে নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লাশ দেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে বলে জানান ইসলাম উদ্দিন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain