শিরোনাম :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

৩৭নং ওয়ার্ডে আনজুমানে খেদমতে কুরআনের শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর ৩৭নং ওয়ার্ডের আখালিয়া নয়াবাজার এলাকায় হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, সিলেটে দিন দিন শীতের মাত্রা বেড়েছে। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া সুবিধাবঞ্চিত মানুষ। বিবেকের তাড়নায় অসহায় শীতার্ত মানুষের সাহায্যে স্ব স্ব অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সুবিধাবঞ্চিত মানুষের শীত নিবারণ হবে। এতে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ প্রশস্ত হবে।

সিলেট সিটি কর্পোরেশনের ৩৭নং ওয়ার্ড কাউন্সিলার রিয়াজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারী হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল মুকিত, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতী মাওলানা আলী হায়দার, বিশিষ্ট সমাজসেবী সাবেক মেম্বার তারেক আহমদ বাবুল মিয়া, আনজুমানের নির্বাহী পরিষদ সদস্য ইফতেখার আহমদ ও বিশিষ্ট সমাজসেবী শিক্ষানূরাগী আহমদুর রহমান খান হিনু প্রমূখ।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain