শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সিলেটে জালালাবাদ লিভার ট্রাস্টের ৮নং ওয়ার্ডে শীতের উপহার বিতরণ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে সিলেটের কৃতি সন্তান, বিশিষ্ট মানবিক চিকিৎসক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লিভার বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন প্রধান জালালাবাদ লিভার ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান ও সিলেট চট্টগ্রাম-ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষক পরিষদের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) সহযোগিতায় সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আযোজনে ২৬ জানুয়ারি (শুক্রবার) সিলেট সিটি কর্পেোরেশনের ৮নং ওয়ার্ডের কালীবাড়ি ভট্টপাড়ায় অসহায় শীতার্ত ৩০০শত পরিবারের মাঝে শীত উপহার (কম্বল) বিতরণ করা হয়।

লন্ডন টাওয়ার হ্যামলেটস এর সাবেক দুই বারের মাননীয় ডেপুটি স্পিকার ও ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মাদার জেনেত এর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সংগ্রামী মহাসচিব উৎফল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলার জগদীশ চন্দ্র দাশ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ডেগেনহ্যামের সাবেক মাননীয় মেয়র কাউন্সিলর ফারুক চৌধুরী, ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম, মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমেদ ও ফাউন্ডেশনের সম্মানিত কর্মকর্তা আব্দুল আলম (আলম), সুলতানা জান্নাত, সালমা বেগম সুমি, সদস্য শেলু বড়ুয়া, রোকেয়া সুলতানা, মোঃ হাদিউল ইসলাম শাহরিয়ার, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা সমাজকর্মী কাজী দিদার মিয়াসহ অত্র এলাকার রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain