শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সিলেট স্টেশন ক্লাবের নবাগত সদস্য বরণ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর নতুন সদস্য বেদারুল ইসলাম এর বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট স্টেশন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এ কে এম মামুনুর রশীদ এর সভাপতিত্বে ও সাবেক ভাইস প্রেসিডেন্ট এডভোকেট শাহ মো. মোশাহিদ আলীর পরিচালনায় সদস্য বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাগত সদস্য বেদারুল ইসলাম।
অনুষ্ঠানে সিলেট স্টেশন ক্লাবের স্থায়ী সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপিকে সিলেট স্টেশন ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-সিলেট স্টেশন ক্লাবের স্থায়ী সদস্য ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন, সিলেট স্টেশন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ এডভোকেট, মোহাম্মদ নজরুল ইসলাম, সদর উদ্দিন আহমদ চৌধুরী, বর্তমান ক্লাবের পরিচালক (অর্থ ও পরিকল্পনা বিভাগ) মো. তাহমিনুল ইসলাম খান এডভোকেট, পরিচালক (ব্যবস্থাপনা বিভাগ) আব্দুল্লাহ আহমদ, পরিচালক (ক্রীড়া বিভাগ) মুফতি এ এস শামীম আহমদ, পরিচালক (বিনোদন বিভাগ) মিসবা উদ্দিন চৌধুরী রূপন, পরিচালক (সাংস্কৃতিক বিভাগ) গৌতম চক্রবর্ত্তী, পরিচালক (আপ্যায়ন বিভাগ) কামাল হাসান।
অনুষ্ঠানের শুরুতে নবাগত ক্লাব সদস্যকে উত্তরীয় ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ক্লাব সদস্যরা। অনুষ্ঠানে ক্লাবের নবীণ-প্রবীণ সদস্য ও পরিবারবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain