শিরোনাম :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী শুরু হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) সকালে লাক্কাতুড়াস্থ সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রায় শতাধিক চা-শ্রমিক পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে চাদর বিতরণ করা হয়।
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ বলেন, শীতার্ত মানুষের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রচন্ড এই শীতে কর্মজীবী মানুষদের কষ্ট সীমাহীন। বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের পক্ষ থেকে অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাহাত রাব্বানীর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের উপদেষ্টা সালমা বাছিত, আঞ্চলিক ট্রেজারার ফেরদৌসী আরা কামাল, জেলা ট্রেজারার শামীম আক্তার নেভী, সদস্য রওশন আরা বেগম, শিল্পী রানী দেবী, সুমিত্র রানী দত্ত, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: ওবায়েদ হোসেন, ইউসুফ আলী, শর্মিলা শর্মা প্রমূখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain