শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

২৫নং ওয়ার্ডের কদমতলী আনজুমানে খেদমতে কুরআনের শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত শনিবার বিকেলে নগরীর ২৫নং ওয়ার্ডের কদমতলী এলাকায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আনজুমানে খেদমতে কুরআনের নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনজুমানের সাংগঠনিক সেক্রেটারী ও বাংলাদেশ ল’ইয়ার্স
কাউন্সিল সিলেটের সভাপতি এডভোকেট মোঃ আলিম উদ্দিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আনজুমানের নির্বাহী পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, ও বিশিষ্ট সমাজসেবী মোঃ আব্দুল ওয়াদুদ প্রমূখ।

শীতবস্ত্র বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, সমাজের বসবাসরত বিত্তবানদের সম্পদে অসহায় হত-দরিদ্র মানুষের অধিকার রয়েছে। অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষদের দুঃখ-দুর্দশা লাঘবে আমাদের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। নৈতিক দায়িত্ব বিবেচনায় অসহায় দরিদ্র মানুষের শীত নিবারনের জন্য সাধ্যমত সহযোগিতা প্রদান করতে হবে। আর্ত-মানবতার কল্যানে কাজ করার নিমিত্তে অসহায় শীতার্ত মানুষের কল্যানে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। সকলে সম্মিলিত প্রচেষ্ঠায় শীতার্ত মানুষের শীত নিবারণ সহজতর হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain