শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সিসিক কাউন্সিলর শানুর স্বামী হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহানা বেগম শানুর স্বামী তাজুল ইসলাম হত্যা মামলার রায়ে ৭ জনকে যানজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) প্রশান্ত কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। রায়ে প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেট মহানগরের কুয়ারপাড় এবং খুলিয়াটুলার বাসিন্দা শাকিল ওরফে পিচ্চি শাকিল, সবুজ ওরফে টুকাই সবুজ, আল-আমিন ওরফে জেটলি, মিঠুন দাস ওরফে মিন্টু আহমেদ, আব্দুল ওয়াহাব কাইয়ুম, আব্দুর রহিম ও তোফায়েল আহমদ।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফুর আলী।

২০১৬ সালের ২০ আগস্ট রাত ১০টার দিকে খুলিয়াটুলা গরমদেওয়ানের মাজার সংলগ্ন সড়কে কাউন্সিলর শাহানা বেগম শানুর স্বামী তাজুল ইসলামকে কুপিয়ে খুন করা হয়। ঘটনার রাতেই অভিযান চালিয়ে নারীসহ ৪ জনকে আটক করে পুলিশ।

পরে নিহতের স্ত্রী শাহানা বেগম শানু বাদী হয়ে কোতোয়ালি থানায় ১১ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে মঙ্গলবার ৭ আসামিকে যানজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন আদালত। আর ৯ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

খালাসপ্রাপ্তরা হলেন- রিপন আহমদ, আমিরুল বিক্রম, মাহবুবুর রহমান মারুফ, শেখ রিপন মিয়া, সৈয়দ হাফিজ, সৈয়দ আজিজ, গুলজার, কৃঞ্চ ও টিপু।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain