শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

অসহায় শীতার্থ মানুষের পাশে দাড়াঁনো সামর্থবানদের নৈতিক দায়িত্ব মোঃ শাহজাহান আলী

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ফেডারেশনের সাবেক মহানগর সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, প্রচন্ড শীতের কারনে দেশব্যাপী মানুষের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। আর এই শীতে অসহায় হত-দরিদ্র মানুষের কষ্টের কোন সীমা নেই। বিত্তবানরা সাধ্যমত সহযোগিতার হাত প্রসারিত করলে সুবিধাবঞ্চিত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাগব হবে। অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধ্যমত শীতার্থদের পাশে দাড়িঁয়েছে। সামর্থবান হলেও আপনারাও দাড়াঁন। তাহলে অসহায় মানুষ উপকৃত হবে এবং সামাজিক বন্ধন দৃঢ় হবে।

তিনি বুধবার রাতে শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আওতাধিন শাহপরান থানা ঠেলা ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে চালিবন্দর এলাকায় শীতার্ত শ্রমজীবিদের মাঝে শীতবস্ত্র বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

শাহপরান থানা ঠেলা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
উপস্থিত ছিলেন, ফেডারেশনের মহানগর সহ-সাধারন সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী, ট্রেড ইউনিয়ন থানা-১ এর সাধারণ সম্পাদক মুহিবুর রহমান শামীম, শাহপরান থানা ঠেলা ভ্যান শ্রমিক ইউনিয়ননের প্রচার সম্পাদক বাবুল মিয়া, সহকারী প্রচার সম্পাদক আব্দুর রহমান ও কার্যকরী কমিটির সদস্য উজ্জ্বল মিয়া প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain