শিরোনাম :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

আনিস মাহমুদকে স্মারক উপহার দিলো ভূমিসন্তান বাংলাদেশ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: দৈনিক প্রথম আলো পত্রিকার আলোকচিত্রী সংবাদিক আনিস মাহমুদকে স্মারক উপহার দিয়েছে পরিবেশবাদী সংগঠন ভূমিসন্তান বাংলাদেশ। চতুর্থ বারের মতো পত্রিকাটির দেশসেরা আলোকচিত্রী হওয়ায় শুক্রবার সিলেটের টিলাগড় ইকোপার্ক এলাকায় তার হাতে এ স্মারক তুলে দেন পরিবেশকর্মীরা।

এ সময় তারা বলেন, ‘আনিস মাহমুদ ফটোগ্রাফি সাংবাদিকতার পাশাপাশি পরিবেশ সচেতনতা সৃষ্টি ও প্রাণ-প্রকৃতি রক্ষায় সচেষ্ট। দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুলকে দেশ-বিদেশে পরিচয় করিয়ে দিতে তার অবদান অনন্য। একইসাথে বিশেষ প্রকৃতির এই বন রক্ষা এবং সিলেটের অন্যান্য প্রাকৃতিক পরিবেশ রক্ষার আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।’

ভূমিসন্তান বাংলাদেশের প্রধান সমন্বয়ক আশরাফুল কবির বলেন, ‘পরিবেশসচেতন প্রতিটি মানুষই সৃজনশীল। আনিস মাহমুদ তাদেরই একজন। তিনি কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন বারবার। তিনি দক্ষতা-যোগ্যতার মূল্যায়ন পেয়েছেন নিজের প্রতিষ্ঠান থেকে। তার এ অর্জনে আমরা আনন্দিত।’

এ সময় উপস্থিত ছিলেন, ভূমিসন্তান বাংলাদেশ’র সংগঠক দ্বোহা চৌধুরী, শুয়াইবুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণিঅধিকার বিষয়ক সংগঠন ‘প্রাধিকার’র সভাপতি মো. মাহাদী হাসান, সংগঠনটির রেসকিউং টিম লিডার ইসহাক হাসিব, অফিস সম্পাদক আমিনুল ইসলাম সাজিন, নির্বাহী সদস্য নুসরাত জাহান তন্নি, সদস্য রিদু, সাবরিনা সরকার নিশা, এএফএম আব্দুল্লাহ, হিরামণ অ্যানিমেল সেন্টারের প্রতিষ্ঠাতা মামিয়াত চৌধুরী, প্রাণিপ্রেমি সাব্বির হোসেন, টিলাগড় ইকোপার্কের এনিম্যাল কিপার মো. মাসুদ হাওলাদার প্রমুখ।

প্রসঙ্গত, সম্প্রতি প্রথম আলোর রজতজয়ন্তী উদযাপন ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আনিস মাহমুদের হাতে দেশসেরা আলোকচিত্রীর পুরস্কার তুলে দেন পত্রিকার সম্পাদক মতিউর রহমান। এর আগে আনিস মাহমুদ ২০১২, ২০১৪ ও ২০১৭ সালে প্রথম আলোর দেশসেরা আলোকচিত্রির পুরস্কার পান। এবার চতুর্থবারের মতো দেশসেরা আলোকচিত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।

২০১০ সাল থেকে প্রথম আলো সিলেট কার্যালয়ের আলোকচিত্রী হিসেবে যুক্ত হন আনিস মাহমুদ। শুরু থেকেই তিনি সিলেটের বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার ছবি তোলা দেশ-বিদেশে আলেচিত হন। রাতারগুলসহ সিলেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা পরিচিত পায় তার তোলা ছবির মাধ্যমে।

২০১৪ সালে কয়েক জন তরুণের সমন্বয়ে গড়ে ওঠে পরিবেশাবাদী সংগঠন ‘ভূমিসন্তান বাংলাদেশ’। আনিস মাহমুদ এ সংগঠনের অন্যতম সংগঠক।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain