শিরোনাম :
জালালাবাদ চক্ষু হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার উদ্বোধন শুক্রবার সিলেট থেকে ঢাকা যাবে বিশেষ ট্রেন দুর্ভোগের পর পেট্রোল পাম্পের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা সিলেটে দোকান-শপিংমলে মানতে হবে যে নির্দেশনা ধর্মঘটের কারণে সিলেটের পাম্পে পাম্পে তেলের জন্য দীর্ঘ লাইন, দিনভর ভোগা’ন্তি কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু জাফলংকে পৌরসভা গঠনের উদ্যোগ: পর্যটন, অর্থনীতি ও সেবাব্যবস্থায় নতুন সম্ভাবনা ৪র্থ শ্রেণী থেকে খেলাধূলা বাধ্যতামূলক করা হচ্ছে: সিলেটে ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেট ৩৭ নং ওয়ার্ডস্থ সোনালী আবাসকি এলাকায় এলইডি বাতি লাইট স্থাপন প্রকল্পের উদ্বোধন

বিমানবন্দরে সোয়া ৩ কোটি টাকার সোনাসহ যাত্রী আটক

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোয়া ৩ কোটি টাকার সোনাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

দুবাই থেকে আসা এমিরেটস এয়ায়লাইন্সের ওই যাত্রীর কাছ থেকে ৩ কেজি ৪৯৮ গ্রাম ওজনের স্বর্ণের বার ও কয়েন জব্দ করে শুল্ক গোয়েন্দার একটি টিম। গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টায় ওই অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিয় করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম।

শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে বিমানটি ১০ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার সাথে সাথে ফ্লাইটের ২৬ কে সিটের যাত্রী এম মাসুদ ইমামের দেহ তল্লাশি করে একটি চামড়া সদৃশ মানিব্যাগের ভেতরে একটি বড় আকারের স্বর্ণের কয়েন পাওয়া যায়, যা তিনি নিজের বলে স্বীকার করেন। অতঃপর আরও দুটি একই আকৃতির মানিব্যাগ উদ্ধার করা হয়। দুইটি মানিব্যাগ হতে ২৮টি স্বর্ণবার এবং একটি মানিব্যাগ হতে ১টি বড় আকারের স্বর্ণের কয়েন পাওয়া যায়। সোনার বারের ওজন ৩ কেজি ২৪৮ গ্রাম ও কয়েনের ওজন ২৫০ গ্রামে। মোট ৩ কেজি ৪৯৮ গ্রাম স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা।

জব্দ করা স্বর্ণবারগুলো কাস্টম হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে। যাত্রীকে আটক করে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain