শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সিলেটে ১২ লাখ টাকার ভারতীয় পেঁয়াজ জব্দ, আটক ৪

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ১২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়েছে। এ সময় একটি কাভার্ড ভ্যান জব্দ করাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- কাভার্ডভ্যানচালক যশোরের শার্শার মো. খায়রুজ্জামান শাপলা ও মো. সাগর ইকবাল, সিলেটের জৈন্তাপুরের নাইম আহমদ ও গোয়াইনঘাটের মো. আশিকুর রহমান।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিবাগতরাত আড়াইটার দিকে শাহপরাণ রহ. থানাধীন চকগ্রাম দাসপাড়া এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও পোঁয়াজ জব্দ করা হয়।

সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, অভিযানকালে ২৫৬ বস্তাভর্তি ১২ হাজার ২৮৮ কেজি ভারতীয় পেঁয়াজ আটক করা হয়। এই বিপুল পরিমাণ পেঁয়াজের বাজার মূল্য কমবেশি ১২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা। আটকদের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশ-এসএমপির শাহপরাণ রহ. থানায় মামলা রুজু করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain