শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সিলেট বিভাগে এক মাসে সড়কে ঝরলো যত প্রাণ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: নতুন বছরের শুরুতেই সিলেটের সড়কগুলোতে ঝরছে একের পর এক প্রাণ। একদিনে ৪ জন মৃত্যুর ঘটনাও ঘটেছে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এক জরিপে বলছে- জানুয়ারি মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৩৫ জনের। প্রতিবেদনে উল্লেখ করা হয়- নতুন বছরের প্রথম মাসে (জানুয়ারি) সিলেট বিভাগে ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন।

 

এর মধ্যে সিলেট জেলায় ১৩টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৪ টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, জানুয়ারি মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১৩ জন মোটরসাইকেলচালক ও আরোহী এবং ৮ জন সিএনজিচালক ও আরোহী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৩টি দুর্ঘটনায় ৬ জন, মুখোমুখি সংঘর্ষে ৫টি দুর্ঘটনায় ৮ জন, বেপোরোয়া গতির কারণে ৩টি দুর্ঘটনায় ৩ জন, দাঁড়িয়ে থাকা গাড়ির পিছন দিক দিয়ে ধাক্কায় ২টি দুর্ঘটনায় ৩ জন এবং গাছের সাথে গাড়ির ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন।

 

এছাড়া জানুয়ারি মাসে নিহত ৩৫ জনের মধ্যে ২৯ জন পুরুষ, ৩ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain