শিরোনাম :
সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ আটক অবস্থায় কাউকে নির্যাতনের অধিকার পুলিশের নেই ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী আটক

আনোয়ার ফাউন্ডেশন ইউ.কে-এর শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আনোয়ার ফাউন্ডেশন ইউ.কে এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) বিকালে সিলেট ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার, ওমরপুর ইউনিয়নের পূর্ব বাড়ি কঠালপুর গ্রামে অসহায় শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান (পিপিএম সেবা) বলেন, দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাদের পাশে দাঁড়ানো সচেতন মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীতবস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। শীতের শুরু থেকেই অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছে আনোয়ার ফাউন্ডেশন ইউ.কে। আনোয়ার ফাউন্ডেশন ইউ.কে সিলেটের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি এ ধরনের একটি মহতি উদ্যোগ নেওয়ার জন্য আনোয়ার ফাউন্ডেশন ইউ.কে এর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। পাশাপাশি সমাজের বিত্তশালীদের নিজ নিজ এলাকার অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। তাই আগামীতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদী।

সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট যুব উন্নয়ন পরিষদের উপদেষ্টা ও কয়েছ ফাউন্ডেশন ইউকে এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কয়েছ আহমদ, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল করিম, রিপন মিয়া, আব্দুল মখবুব, আব্দুল মহিত, আব্দুল কালাম, মধুমিয়া, নজরুল, নজরুল হাসান, ছাবির আহমদ, সাইদুর রহমান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain