শিরোনাম :
একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকবো- প্রশ্ন শফিকুর রহমানের ৫ম বারের মতো প্রকাশ্যে গণনা হচ্ছে সিলেট শাহজালাল (র.) মাজারের টাকা প্রবারণা: ধর্মীয় অনুশাসন, আত্মশুদ্ধি ও ফানুস উৎসবের ঐতিহ্য বৃহত্তর মাসুক বাজার উপদেষ্টা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ সিলেট মহানগর জামায়াতের আমীর নির্বাচন সম্মেলন দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন সিলেটে হামে মৃত্যু ২০০ গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩ জন সিলেটে খুন হওয়া যুবদল নেতার বাড়িতে মন্ত্রী আরিফ, আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র‌্যালী ভারত যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

গোয়াইনঘাটে খাল থেকে এক যুবকের লাশ উদ্ধার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৪৭ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সংবাদদাতা:: সিলেটের গোয়াইনঘাটে এক যুবকের লাশ উদ্ধার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। নিহতের ব্যাক্তি উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কাঁঠাল বাড়ি এলাকার শহিদুর রহমানের পুত্র নাজিম উদ্দীন (৩২), নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানাযায় মঙ্গলবার গভীর রাতে কোন এক মুহূর্তে তাকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নিহত নাজিম উদ্দিন এর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
পুলিশ জানায়, উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কাঠালবাড়ি কান্দি নামক এলাকার একটি খালের পারে গভীর রাতে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার (ওসি) তদন্ত মেহেদী হাসান সুমন বলেন, রুস্তমপুর ইউনিয়ন এর কাঁঠালবাড়ি কান্দির একটি খালে থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain