শিরোনাম :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

লাল মিয়ার স্মরণে যুব খামার ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের শোক সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: যুব খামার ব্যবসায়ী সমবায় সমিতি সিলেট এর উদ্যোগে সমিতির উপদেষ্টা সিলেট সদর উপজেলার বিশিষ্ট মুরব্বি ধুপাগোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এবং উমদারপাড়া জামে মসজিদের সাবেক সভাপতি, বিভিন্ন সামাজিক ও ইসলামিক সংগঠনের উপদেষ্টা মোঃ লাল মিয়া এর মৃত্যুতে গত ৭ ফেব্রুয়ারী বাদ মাগরিব সমিতির উমদার পাড়াস্থ কার্যালয়ে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যুব খামার ব্যবসায়ী সমবায় সমিতি সিলেটের সভাপতি মোঃ মনজুর আলমের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, মরহুমের বড় ভাই মোঃ শফি উল্লাহ, সমিতির সাধারণ সম্পাদক মরহুমের পুত্র মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির অর্থ সম্পাদক বিশিষ্ট খামার ব্যবসায়ী মোঃ ইনু মিয়া, যুব বিষয়ক সম্পাদক বাবুল আহমেদ, নিজাম উদ্দিন, সদস্য কয়ছর আহমদ কাওছার, মোঃ মুজিবুর রহমান, দিলোয়ার হোসেন সাঈদী, সাহেদ আহমদ, আহমদ মিয়া, রুবেল আহমেদ, উমদার পাড়া জামে মসজিদের মোতাওল্লি আতাউর রহমান, ক্যাশিয়ার সুলেমান মিয়া সহ সমিতির সদস্য সহ এলাকার গণ্যমাণ্য মুরব্বিয়ানগণ ও দাওয়াতি মেহমান।
শোকসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন উমদার পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা কলিম উল্লাহ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain