শিরোনাম :
সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’ জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট সাইক্লোনের ‘চিঠির কথা: গান-কবিতায়’ শীর্ষক সাহিত্য আসর অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া

সিলেটকে ১৫৩ রানের টার্গেট দিলো খুলনা

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: অধিনায়ক এনামুল হকের ব্যাটে আবারও আস্থা খুঁজে পেল খুলনা টাইগার্স। ওপেনিংয়ে নেমে দলীয় সর্বোচ্চ ৬৭ রানের হার না মানা ইনিংস খেলে খুলনাকে ১৫৩ রানের পুঁজি এনে দিয়েছেন এনামুল।

 

প্রথম চার ম্যাচ টানা জয়ের পর ছন্দপতন হয় খুলনার। বরিশাল এবং খুলনার বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে বসে তারা। তাই তো সিলেটের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন খুলনা অধিনায়ক এনামুল। আর ব্যাটিংয়ে নেমে নিজেই খেলেন দলের পক্ষে সবচেয়ে জ্বলজ্বলে ইনিংস।

 

এনামুলকে যোগ্য সঙ্গ দেন পাঁচে নামা তরুণ ব্যাটার হাবিবুর রহমান সোহান। তার ৩০ বলে তিনটি করে চার-ছক্কায় সাজানো ৪৩ রানের ইনিংসে দেড়শ ছাড়ায় খুলনার সংগ্রহ।

এনামুল এবং সোহানের ব্যাটিংয়ের সামনে খুব একটা সুবিধা করতে পারেননি সিলেটের বোলাররা। দলটির পক্ষে একটি করে উইকেট পান তিন বোলার সানজামুল ইসলাম, সামিট প্যাটেল এবং বেন হাওয়েল।

 

৮ ম্যাচ খেলে মোটে দুই জয় পাওয়া সিলেটের সামনে চ্যালেঞ্জ ১৫৪ রানের।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain