শিরোনাম :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

জগন্নাথপুরে নুরুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর উপজেলার সালদিঘা গ্রামের দানশীল ব্যক্তি মরহুম হাজী নুরুল ইসলামের রূহের মাগফেরাত কামনায় তার পরিবারের উদ্যোগে এক দোয়া মাহফিল ও দরিদ্রদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত ১০ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় দোয় মাহফিল ও হত দরিদ্রদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের কৃতি সন্তান, শান্তিগঞ্জ উপজেলার মাটি ও মানুষের নেতা, মরহুমের ভাতিজা, সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী রফিকুল ইসলাম খসরু।
দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে হাজী সুজাতুল ইসলাম, ছোট ছেলে এনামুল ইসলাম রাসেল, বিশিষ্ট মুরব্বী গোলাপ মিয়া, ময়নুল হক, মকদুস মিয়া, রফু মিয়া, সাহাব উদ্দিন, দেলওয়ার হোসেন, সোহেল আহমদ, সুফি মিয়া সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মরহুম হাজী নুরুল ইসলামের রূহের মাগফেরাত কামনা করে দোয়ার পরিচালনা করেন গোফরাপুর, গয়াসপুর সালদিঘা মাদরাসার মুহতামিম মাওলানা ওমর ফারুক।
অনুষ্ঠানে এলাকার হত দরিদের মধ্যে ৪৫টি সেলাই মেশিন বিতরণ করা হয় প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম খসরু বলেন, এলাকার প্রশিক্ষণপ্রাপ্ত হত দরিদ্র বেকার নারী ও পুরুষকে স্বাবলম্বী করার লক্ষ্যে মরহুম হাজী নুরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে এই ৪৫টি সেলাই মেশিন বিতরণ করা হলো। তিনি বলেন, মেশিনপ্রাপ্ত ব্যক্তিগণ সঠিক ভাবে ব্যবহার করে নিজের বেকারত্ব দূর করে সমাজের কল্যাণে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain