শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

তাহিরপুরে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় পেঁয়াজসহ দুজন আটক

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ভারত থেকে চোরাই পথে আনা ৪ লক্ষাধিক টাকা পেঁয়াজসহ সুনামগঞ্জের তাহিরপুরে দুজনকে আটক করেছে পুলিশ।গত শনিবার (১০ ফেব্রুয়ারি) স ন্ধ্যা ৭টার দিকে তাহিরপুর বাদাঘাট সড়ক দিয়ে ট্রাকে করে পাচারের সময় ১২০ বস্তা ভারতীয় পেঁয়াজসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা তারা হল,উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সদস্য ও চন্দ্রপুর গ্রামের রুছমত আলীর ছেলে শাহিবুর রহমান মেম্বার (৪৫) ও শিমুলতলা গ্রামের মৃত মন্নর আলীর ছেলে বাবুল মিয়া (৫০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিনের নেতৃত্বে ওসি তদন্ত কাওসার আহমেদ, এসআই মৃদুল, এএসআই মোফাজ্জল হোসেনসহ পুলিশ ফোর্স নিয়ে তাহিরপুর বাদাঘাট সড়কে অভিযান চালিয়ে সিলেট মেট্রো ন ১১-০৭-২১ ট্রাকে থাকা ১২০ বস্তা (৪ হাজার ৮ শত কেজি) পেঁয়াজ জব্দ করে। জব্দকৃত পেঁয়াজের মূল্য ৪ লাখ ৮ হাজার টাকার বেশি।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, এই ঘটনায় এসআই মৃদুল বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে পাঠানো হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain