শিরোনাম :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

সাম্প্রদায়িক সম্প্রীতি সিলেটের ঐতিহ্য: মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা জানে সারা দুনিয়া। এটি একটি সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। এই সম্প্রীতি আমাদের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে সব কালে, সব যুগে। বিদ্যার দেবী সরস্বতীর আরধনায় ব্যস্ত শিক্ষার্থীরা একদিন দেশের হাল ধরবেন। তাদের নেতৃত্বেই দেশে এগিয়ে যাবে। এখন তাদের প্রস্তুতির সময়।

তিনি বলেন, তারা দেশকে নেতৃত্ব দেয়ার যোগ্যতা অর্জনের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সবার দোয়া ও আশির্বাদে অবশ্যই একদিন তারা সফল হবেন। আসাম্প্রদায়িক বাংলাদেশ নিয়ে তারা অবশ্যই গর্ববোধ করবে। আমরা তেমন একটি দেশ গড়ার কাজে শেখ হাসিনার নেতৃত্বে নিয়োজিত।

তিনি আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত সরস্বতী পূজা পরিদর্শনকালে এসব কথা বলেন।

নগরভবনের সামনে এ পূজা অনুষ্ঠিত হয়।

এসময় তার সাথে ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি ভানুজয় দাশ, সাধারণ সম্পাদক বিন্দু মজুমদার, চন্দন দাশ, অংশোমান ভট্টাচার্য্য রাকু, জয়দেব বিশ্বাস, সুব্রত রায় দুলাল, সমীরন মোদক টিটু, লিপু সিংহ, জ্যোতিষ চক্রবর্তী, রাজু রায়, সুষেন দে, শেখর দেবনাথ, ধনঞ্জয় দাশ, লিটন পাল প্রমুখ।

এর আগে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত সরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শন করেন। মেয়র হাসপতালে কর্মরত চিকিৎসক, নার্স এবং শিক্ষার্থীদের সরস্বতী পূজার শুভেচ্ছা জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain