শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

মুক্তি যুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ৪০ তম মৃত্যু বার্ষিকী পালিত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, মুক্তি যুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ৪০ তম মৃত্যু বার্ষিকীতে জাতীয় জনতা পার্টির আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা কমিটির সভাপতির নেতৃত্বে আজ ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বাদ আছর হযরত শাহজালাল রহঃ মাজার গোরস্থানে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন প্রয়াত জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান নুরল ইসলাম খানের সহোদর যুক্তরাজ্য প্রবাসী সাইদুল ইসলাম খান, জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান শাহ আবিদ আলী, মুক্তি যুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী,সহ সভাপতি সাবেক সেনা কর্মকর্তা দেলোয়ার হোসেন খান, সেলিম আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ চৌধুরী, জেলা কমিটির অন্যতম সদস্য কামাল আহমদ তালুকদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তুহিন আহমদ খান,দপ্তর সম্পাদক কিরণ দেবনাথ, মহিলা নগর কমিটির দপ্তর সম্পাদক এম এ রহিম সহ আবু বক্কর সাদাত ওসমানী অনুরাগী বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

দলের চেয়ারম্যান শাহ আবিদ আলী বলেন, দলের নীতি নির্ধারকরা আমাকে পার্টির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য চেয়ারম্যান নিযুক্ত করেছেন। ইনশাআল্লাহ আমি বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর নীতি আদর্শের ভিত্তিতে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করব। আমাকে চেয়ারম্যান নিযুক্ত করায় আমি জাতীয় কমিটির ও সিলেটের সকল নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানাই।

জাতীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তাহমিনুল ইসলাম খান বলেন, দেশ ও জাতি আজ চরম রাজনৈতিক সংকটে আছে এবং নিত্য প্রয়োজনী দ্রব্য মূলের উর্ধগতি সাধারণ মানুষের ক্রয়খমতার বাইরে। দেশের মানুষ খুব কষ্টে আছে। এই সময়ে বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর নীতি আদর্শ বাস্তবায়নের মাধ্যমে, জনতার পাশে দাড়াতে হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain