শিরোনাম :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

সিলেটে জুনিয়র টেনিস প্রশিক্ষণ কার্যক্রম শুরু

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ টেনিস ফেডারেশনের জুনিয়র টেনিস ইনিশিয়েটিভ প্রোগ্রামের আওতায় টেনিসের সম্প্রসারণ ও অধিকতর উন্নয়নের জন্য জেলা পর্যায়ে টেনিস কার্যক্রম শুরু হয়েছে। এই প্রোগ্রামের আওতায় বুধবার (১৪ ফেব্রুয়ারি) সিলেট জেলা টেনিস কমিটির পরিচালনায় সিলেট শহরের শিক্ষা প্রতিষ্ঠান স্টিমেইজ স্কুলের ৬ হতে ১২ বছর বয়সের ১০০ জন শিশুদের অংশগ্রহণে জাতীয় টেনিস প্রশিক্ষকের তত্ত্বাবধানে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে জুনিয়র টেনিস প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক ও সিলেট জেলা টেনিস কমিটির সহকারি সম্পাদক ইমরান আহমদ, স্টিমেইজ স্কুলের সিইও মাহবুব সুন্নাহ, ভাইস-প্রিন্সিপাল এমএআই সাদী, একাডেমিক কো-অর্ডিনেটর সাজিদা ও মার্দিয়া, হেড অব ফ্যাসিলিটিজ শাহীন, সিলেট বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার, জাতীয় টেনিস প্রশিক্ষক স্বপন, সহকারী প্রশিক্ষক সুভাষ লাল প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain