শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সিলেটে সরঞ্জামসহ ২২ জুয়াড়ি পুলিশের জালে

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ২২ জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর ও চাদনীঘাট এলাকায় অভিযানে পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম বুধবার বিকেল পৌনে ৩টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বরের পাশে চাঁন মিয়ার চায়ের দোকানের সামনের জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে ১০ জুয়ারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোগলাবাজার থানার মো. আব্দুল মতিনের ছেলে জাহাঙ্গীর আলম (২৪), একই থানা মৃত ইজার আলী মো. ইয়ারুফ আলী (২৮), মৌলভীবাজার সদর থানার মৃত সুধীর দাশের ছেলে সুজিত দাশ(৪০), গোয়াইনঘাট থানার ময়না মিয়ার ছেলে শাহীন মিয়া (২৮), সুনামগঞ্জের বিশম্বরপুর থানার মৃত আবুল কালাম ছেলে মো. রাসেল আহমেদ(২১), সিলেটের গোয়াইনঘাট থানার আব্দুল আহাদের ছেলে শামীম আহমদ (২৮), মোগলাবাজার থানার বোরহান উদ্দিনের ছেরে মো. আবু সাইদ (১৯), সুনামগঞ্জের বিশম্বরপুর থানার আবু বক্করের ছেলে মো. তাজুল ইসলাম (২৯), দক্ষিণ সুনামগঞ্জ থানার মৃত বশির মিয়া ছেলে সুমন আহমেদ (৩০) ও জকিগঞ্জ থানার মইয়ব আলীর ছেলে কুতুব উদ্দিন (৩০)।

একই দিন বিকেলে সাড়ে চারটার দিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন চাদনীঘাটের হোটেল মারজানের সামনের জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে আরও ১২ জুয়ারীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, রুপন তালুকদার (৩৪), মাহাবুব আলম বাপন (৩০), মোঃ হাসান আহমদ (২৪), আলমগীর মিয়া(৩৩), মোঃ মানিক মাসুক (৩০), মাজেদ আহমেদ(২৫), মোঃ সাদ্দাম হোসেন (৩৪), রিপন আহমেদ (২৮), মোঃ শাকিল (২৬), মোঃ মোকররম আলী (৩৪), গৃথীরাজ রায় (৪৫) ও মোঃ সানি (২০)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

গ্রেফতারকৃত আসামীদের সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫ মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain