শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সংসদে সিলেটের পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবি

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের ভোলাগঞ্জ, জাফলং ও গোয়াইনঘাটের পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলনের দাবি জানিয়েছেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

 

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর গতকাল বৃহস্পতিবার দেয়া বক্তব্যে তিনি এই দাবি জানান। এসময় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

 

ছাতক-দোয়ারাবাজার থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক তার বক্তব্যে বলেন, ভোলাগঞ্জ, জাফলং, গোয়াইনঘাটে লাখ লাখ পাথর শ্রমিক বারকি নৌকা দিয়ে পাথর তুলে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু পরিবেশের দোহাই দিয়ে সেইখানে পাথর উত্তোলন বন্ধ থাকায় পাথরে নদী ভরাট হয়ে গেছে। আজ লাখ লাখ শ্রমিক বেকার। বিদেশ থেকে পাথর আমদানি না করে নদীর তলদেশ যে পাথরে ভরাট হয়ে গেছে সেই পাথর উত্তোলনের মধ্য দিয়ে উন্নয়নকে আরও বেগবান করা যাবে। এর ফলে বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে এবং লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।সূত্র:সিলেটভিউ২৪ডটকম

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain