শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সিলেট থেকে ছেড়ে যাওয়া বাস দু র্ঘ টনা র কবলে, নিভলো দুই জীবনপ্রদীপ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট থেকে ছেড়ে যাওয়া এনা পরিবহনের একটি বাস সড়কে ঝরিয়েছে তাজা প্রাণ। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়কে যাত্রীবাহী এনা বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই পরিবহণেরই চালক নিহত হয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৬ জন।

 

নিহত এনা পরিবহণের চালকের নাম মো. ইদ্রিস আলী। তার বাড়ি কিশোরগঞ্জে। তবে নিহত কাভার্ডভ্যানচালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এনা পরিবহণের একটি যাত্রীবাহী বাস শনিবার ভোর ৪টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল পাঁচদোনা সড়কের ভাগদী কদমতলা নামক স্থানে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা এক কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এনা পরিবহণের চালক ও কাভার্ডভ্যানের চালক নিহত হন। গুরুতর আহত হন এনা পরিবহণের ৬ যাত্রী। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর ভোর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ডভ্যান সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) মো. জসিম উদ্দিন জানান- নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain