শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নতুন সদস্যের পরিচিতি সভা

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্যের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আনন্দময় পরিবেশে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
এছাড়াও সভায় দুইজন আজীবন সদস্যের মধ্যে প্রেসক্লাবের লোগো সম্বলিত ব্ল্যাজার বিতরণ করা হয়েছে।
প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র আজীবন সদস্য রোটারিয়ান রাসেল মাহবুব, বিশিষ্ট ব্যবসায়ী রিয়াদ উদ্দিন ও মোঃ ইউনুছ মিয়া।
প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সভায় বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এমরান ফয়সল, সদস্য শামীম আহমদ তালুকদার, মোঃ আবু বক্কর তালুকদার ও সাংবাদিক দিলওয়ার হোসেন মামুন।
সভায় অনুভূতি ব্যক্ত করেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য দৈনিক যুগভেরীর সিনিয়র রিপোর্টার এম এ মালেক, শুভ প্রতিদিনের স্টাফ রিপোর্টার হাবিবা আক্তার ও আজকের সিলেটের স্টাফ রিপোর্টার পাবেল আহমদ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain