শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

গোলাপগঞ্জের নিখোঁজ দুই কিশোরীকে ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার করে র‍্যাব

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক ::’ সিলেটের গোলাপগঞ্জ থেকে নিখোঁজ দুই মাদ্রাসা ছাত্রীকে ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে র‌্যাব। র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গত ২৭ ফেব্রুয়ারি সকালে গোলাপগঞ্জের খর্দ্দাপাড়া এলাকায় মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ১৩ ও ১৫ বছরের দুই কিশোরী। তারা উভয়ই সিলেটের গোলাপগঞ্জের হাজী আব্দুস শহীদ মহিলা আলিম মাদ্রাসার শিক্ষার্থী।

এই ঘটনায় পরিবারগুলোর পক্ষ থেকে গোলাপগঞ্জ মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরই প্রেক্ষিতে ভিকটিমদের উদ্ধারে র‌্যাব-৯, সিলেট ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল গত ২৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নিখোঁজ দুই কিশোরীকে সুস্থ অবস্থায় উদ্ধার করে।

কিশোরীদের পরিবারের কাছে হস্তান্তরসহ সার্বিক ব্যবস্থা গ্রহণে তাদেরকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয় বলে জানায় র‍্যাব।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain