শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

প্রধানমন্ত্রীর উপহার বিতরণ কালে-যে কোন দূর্যোগে ফটো সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন-বুলবুল

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা আব্দুল কুদ্দুস বুলবুল বলেছেন, যে কোন দূর্যোগে সাধারণ মানুষ যখন নিরাপদ আশ্রয় খুজেন, সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে ফটো সাংবাদিকরা দুর্যোগময় পরিস্থিতি তুলে ধরেন। যে কোন দূর্যোগের ফটো সাংবাদিকরা পেশাগত দায়িত্বপালনের পাশাপাশি মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির মধুবন সুপার মার্কেটের ৫ম তলার নিজস্ব কার্যালয়ে দুপুরে পত্রিকায় কর্মরত হকার্সদের মধ্যে প্রধানমন্ত্রীয় উপহার কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান, এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা ও বাংলাদেশ নারী সাংবাদিক সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বিলকিস আক্তার সুমি।

এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদের কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পল্লব ভট্টাচার্য্য, সদস্য দুলাল হোসেন, জাবেদ আহমদ, আব্দুল খালিক, ফটো সাংবাদিক রুবেল মিয়া।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain