শিরোনাম :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

গুচ্ছগ্রাম বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে ড্রেস পেল শতাধিক শিক্ষার্থী

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৫৮৩ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সংবাদদাতা :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ে বৃত্ত শালীদের অর্থায়নে ও বিদ্যালয় পরিচালনা পরিষদের উদ্যোগে যুবসমাজ কর্তৃক পরিচালিত গুচ্ছগ্রাম বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে ও সদস্য সাইদুল ইসলাম’র সঞ্চালনায় বিদ্যালয়ের গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে এসব স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাস। প্রধান অতিথির বক্তব্যে সুবাস দাস বিদ্যালয়বিহীন এলাকায় প্রাথমিক বিদ্যালয় স্থাপন করায় যুবসমাজের ভূয়সী প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের মধ্যে ড্রেস বিতরণ একটি মহৎ উদ্যোগ। এরকম উদ্যোগ শিক্ষাবিস্তারে ভূমিকা পালন করার পাশাপাশি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, এই বিদ্যালয়ের জন্য আমার অবস্থান থেকে সব ধরণের সহযোগিতা থাকবে। তোমরা কথা দাও, ভালোভাবে পড়ালেখা করবে। তোমাদের সু-শিক্ষা নিয়ে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হব। ভালো মানুষ হতে হবে। দেশপ্রেম থাকতে হবে। শিক্ষকসহ বড়দের সম্মান করতে হবে।
স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য মো. ইমরান হোসেন সুমন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক রফিক সরকার প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, জাফলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া আক্তার, বিদ্যালয় পরিচালনা কমিটির উপদেষ্টা আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী অহিদ মিয়া, গুচ্ছগ্রাম বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালমা আক্তার, গোয়াইনঘাট প্রেসক্লাবের অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, সদস্য হুমায়ুন আহমেদ, মুসলিম নগর উচ্চবিদ্যালয়ের শিক্ষক হারুন অর রশিদ, রসুলপুর সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি কাইয়ুম আহমেদ, আশার আলো সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মানিক মিয়া, জাফলং ট্যুরিষ্ট গাইড ও নৌকা চালক যুব সংঘের সাধারণ সম্পাদক সালাম মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য লোকমান মিয়া, নাসিমা বেগমসহ অভিভাবক প্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

ছবি ক্যাপশন: জাফলং গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain