শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

গোয়াইনঘাটে হত্যা মামলার আসামিসহ আটজনকে আটক করেছে থানা পুলিশ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সংবাদদাতা :: সিলেটের গোয়াইনঘাটে হত্যা মামলার আসামিসহ মোট আটজনকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। শুক্রবার (১ মার্চ) রাতে গোয়াইনঘাট থানা পুলিশের পৃথক অভিযানে আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- নাজিম উদ্দিন হত্যা মামলার আসামি সেলিম আহমদ (৩৪), সে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কাঠালবাড়ি কান্দি গ্রামের ইটাচৌকি গ্রামের আব্দুল জলিলের ছেলে। অপরদিকে পরোয়ানাভুক্ত মামলার আসামি মহসিন আহমদ (৪০), ডৌউবাড়ী ইউনিয়নের লামা দুমকা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। মুসলিম নগর গ্রামের মোঃ নিয়র আলীর ছেলে জসিম উদ্দিন। আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ মাহমুদুর রহমান।মোহাম্মদ জসিম উদ্দিন এর ছেলে মোহাম্মদ নাহিদুল হক, কালিনগর গ্রামের বাজন মিয়ার ছেলে মোঃ মিনহাজ আলী। মোহাম্মদপুর গ্রামের মৃত রহমান আলীর ছেলে মোঃ হানিফ মিয়া। গুচ্ছগ্রামের হেলাল মিয়ার ছেলে মোঃ নীল মিয়া।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যা মামলার আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain