শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

মহান স্বাধীনতার মাস উপলক্ষে সুরমা সমাজ কল্যাণ সমিতির আলোচনা সভা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মহান স্বাধীনতার মাস উপলক্ষে নগরীর ২৩নং ওয়ার্ডের সাদিপুর (২), নওয়াগাঁও এলাকাস্থ সুরমা সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে শুক্রবার (১ মার্চ) রাতে আলোচনা সভা ও সমিতির স্থায়ী কার্যালয়ের পূনরায় সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
সমিতির সভাপতি মো: মোস্তফা কামাল পাশার সভাপতিত্বে ও সদস্য মুমিনুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র মো: শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন কবির সুহিন, নওয়াগাঁও পঞ্চায়েত কমিটির সভাপতি শফিক মিয়া, হাজী জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মো: সাইদুর রহমান মুন্না।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সাবেক সভাপতি মাছুম আহমদ, মানিক মিয়া, সুহেল রানা, জাবেদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন হাফিজ রাহাত আহমদ। সমিতির সকল কার্যকরি সদস্যবৃন্দকে ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain