শিরোনাম :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

কানাইঘাট বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউপির বড়দেশ গ্রামের বড়দেশ উচ্চ বিদ্যালয়ের নিয়ম বহির্ভূত, অনির্বাচিত ম্যানেজিং কমিটি গঠন এবং প্রধান শিক্ষক কর্তৃক সংগঠিত বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারীতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
রবিবার (৩ মার্চ) দুপুর ১২টায় বড়দেশ বাজারে বড়দেশ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার সর্বস্থরের নাগরিকবৃন্দের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের কারণে শিক্ষার্থীরা সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছে না। প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে নানান ধরণের অনিয়ম করে যাচ্ছেন। বিদ্যালয়ে তারা অনিয়ম করলেও তাদের ভয়ে কেউ প্রতিবাধ করতে পারছে না। দীর্ঘ ১০/১২ বছর ধরে ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন একই ব্যাক্তি। অথচ দুই বছর পর পর নতুন কমিটি গঠন করার কথা। প্রধান শিক্ষকের সাথে এক হয়ে নানা অনিয়ম করে যাচ্ছে তারা। বক্তারা অভিলম্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের অনিয়ম ও দূর্নীতি সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থ নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
৯নং ওয়ার্ডের মেম্বার ও ৭নং দক্ষিণ বানিগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবাদুর রহমান এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী মো. শাহজাহান শিপলু এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডের মেম্বার আজমল হোসেইন, বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক ডা. শামীম আহমেদ, ফয়াজ আহমেদ, প্রাক্তণ শিক্ষার্থী মাছুম কাদির, হাজী আব্দুল মতিন, ইনতাজ আলী, হাফিজ নাছির আহমদ, ফারুক আহমদ, জালাল আহমদ, ফারুক আহমদ, লুকমান আহমদ, বশির আহমদ, ফারুক মিয়া, কামিল আহমদ, জুনেদ আহমদ, মিসবাহ উদ্দিন, মইন উদ্দিন, আবু উবায়দ, শামীম আহমদ, বকুল আহমদ, কামরান আহমদ, নাহিদুজ্জামান, শিব্বির আহমদ, কামিল মিয়া, ফারুক উদ্দিন, মাহিন কাদির, মামুন বস প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain