শিরোনাম :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাতারগুলে গোয়াইনঘাট প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: বর্নাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের দিনব্যাপী আনন্দ ভ্রমণ। রোববার দেশের একমাত্র মিঠা পানির জলারবন রাতারগুল সোয়াম ফরেস্টে প্রাণের উৎসব আনন্দ ভ্রমণে মিলিত হন প্রেসক্লাবের সদস্যরা।
দিনব্যাপী আনন্দ ভ্রমণে ছিল র‍্যাফেল ড্রসহ নানা আয়োজন। রোববার বেলা ১২ টায় রাতারগুলে পৌঁছে প্রকৃতির সাথে মিশে যান গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্যরা। বনের ভিতর দীর্ঘ সময় ঘুরাঘুরি ও নৌ ভ্রমণ শেষে রাতারগুল সোহেল স্কয়ারে দুপুরের খাওয়া দাওয়া শেষে অনুষ্ঠিত হয় র‌্যফেল ড্র অনুষ্ঠান। র‌্যফেল ড্র অনুষ্ঠানে বিজয়ী হয়েছেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ.মতিন, অর্থ সম্পাদক মিনহাজ মির্জা ও দপ্তর সম্পাদক রফিক সরকার। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ.মতিন ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে ভ্রমণে অংশ গ্রহণ করে গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, দপ্তর সম্পাদক মো. রফিক সরকার, নির্বাহী সদস্য হারুন অর রশীদ, আলী হোসেন, দুর্গেশ চন্দ্র সরকার বাপ্পি, সদস্য নজরুল ইসলাম, আমির উদ্দিন, আবুল হোসেন, সৈয়দ হেলাল আহমদ বাদশা, আজিজুর রহমান, হারুন আহমদ, সাইদুল ইসলাম, সুহিন মাহমুদ, কাওছার আহমেদ রাহাত, রিয়াজ উদ্দিন, বিলাল উদ্দিন, মনিরুজ্জামান মনির।
এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সুলেমান সিদ্দিকী, নুরুল আলম, রুবেল আহমদ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain