শিরোনাম :
দুস্কিতে সিসি ঢালাই রাস্তা উদ্ভোধন ও লাল সবুজ সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের নন্দিরগাঁওয়ে বিএনপির মনোনয়ন পেতে এম এ মতিনের মতবিনিময় পর্যটন দিবসে জাফলংয়ে র‍্যালি,সংকট কাটেনি পর্যটনকেন্দ্রগুলোর কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

সিলেটে হাতে কলমে শিক্ষা পাবে শতাধিক অনাথ শিক্ষার্থী

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট নগরী থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ছালিয়া গ্রাম। ওই গ্রামের প্রত্যন্ত একটি এলাকায় গড়ে তোলা হয়েছে একটি প্রকল্প। নাম দেওয়া হয়েছে দ্য গার্ডিয়ান অর্ফানেজ ভিলেজ।

শতাধিক অনাথ শিক্ষার্থীকে সেখান থেকে হাতে কলমে দেওয়া হবে শিক্ষা। পুরোপুরি স্বাবলম্বী না হওয়া পর্যন্ত তাদেরকে দেখাশোনা করবে সেবামূলক সংস্থা কমিউনিটি এগেইনেস্ট পভার্টি-ক্যাপ ফাউন্ডেশন।

রোববার (৩ মার্চ) আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন হয়। আগামী ডিসেম্বর থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে।

ছালিয়া গ্রামের ভেতর আঁকাবাঁকা সড়ক পেরিয়ে অর্ফানেজ ভিলেজ। উপর থেকে দেখলে মনে হবে ছোট ছোট লাল কুটির। কোথাও চলছে নির্মাণ কাজ আবার কোন কোন কুটিরের কাজ সম্পন্ন হয়েছে। ভেতরে প্রবেশ করার পর আরও মনোমুগ্ধকর লাগবে। সবকিছু পরিপাটি করে তৈরি করা হয়েছে। শত অনাথ শিক্ষার্থী অনায়াসে যেন থাকতে পারে সেজন্য প্রায় ৭ একর জমির উপর গড়ে তোলা হয়েছে এই গ্রামটি।

শিক্ষা জীবন শেষে তারা যেন কারো মুখাপেক্ষী না হন সেজন্যই দীর্ঘমেয়াদী ফাউন্ডেশনের এই প্রকল্প।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain