শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

বিয়ানীবাজারে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক ::’ বিয়ানীবাজার-বারইগ্রাম সড়কের জলঢুপ এলাকায় ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন।

নিহত তরুণ বড়লেখা উপজেলার কাঠালতলী এলাকার খলাগ্রামের মুখলেছুর রহমানের ছেলে এমরান আহমদ (২৪)। তিনি মোটর সাইকেলযোগে বিয়ানীবাজার থেকে নিজ বাড়ি বড়লেখার দিকে ফিরছিলেন।

সোমবার বিকাল ৪টার দিকে জলঢুপ-কিছমত এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ঘাতক ট্রাকসহ (চট্র-ট-১১-৯৬৯৫) চালক মো: হাসান (৩৫) কে আটক করেছে। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামে। তবে তিনি বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকায় বসবাস করেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধর বলেন, ঘাতক ট্রাক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। নিহত তরুণের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain