শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

দেশের সকল শ্রেণির মানুষ শিক্ষার সুযোগ পাচ্ছে : মেয়র আনোয়ারুজ্জামান

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে উন্নতি করায় বাংলাদেশে এখন ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। বিনামূল্যে বই বিতরণ সরকারের যুগান্তকারি একটি উদ্যোগ। তার প্রেক্ষিতে দেশের সকল শ্রেণির মানুষ শিক্ষার সুযোগ পাচ্ছেন।

সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ৯টি সিটি স্যাটেলাইট স্কুলের হত দরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে পোষাক ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মঙ্গলবার (৫ মার্চ) সিসিক সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। বর্তমান শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই তাদের মেধাবী হিসেবে গড়ে তুলা আমাদের কর্তব্য। সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত স্কুলগুলোতে শিক্ষার মান আরও বাড়ানো শিক্ষকদের প্রতি আহ্বান জানান মেয়র আনোয়ারুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain