শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

পিকআপের ধাক্কায় আওয়ামী লীগ নেতার ছেলেসহ নিহত-২

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় বেপোরয়া ডিআই পিকআপের ধাক্কায় দুই মোটারসাইকেলের দুই আরোহী নিহত ও দুইজন আহত হয়েছেন। দুমড়ে-মুচড়ে গেছে মোটরসাইকেল দুটি। গত মঙ্গলবার (৫ মার্চ) রাত ১০টার দিকে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- জৈন্তাপুরেরর মোকামবাড়ী এলাকার আলাউদ্দিনের ছেলে শিহাব উদ্দিন (২২) ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলির ছেলে ফয়সাল রেজা (১৯)।

আহতরা হলে- মোকামবাড়ী এলাকার আব্দুল হান্নানের ছেলে পাবেল (১৯) ও মোকামপুঞ্জি এলাকার খট খাঁশিয়ার ছেলে আর্মি খাশিয়া (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে নলজুরীগামী বেপোরয়া গতির ডিআই পিকআপ (ঢাকা মেট্রো – ন – ১৫ ২৯৯৯) জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে একে একে দুইটি বাইককে সজোরে ধাক্কা মারে। এতে দুই মোটরসাইকেলের আরোহী শিহাব, ফয়সাল, পাবেল ও আর্মি গুরুতর আহত হলে স্হানীয়রা তাদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওসমানীতে নেওয়ার পর মারা যান আওয়ামী লীগ নেতার ছেলে ফয়সাল রেজা।

দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি-কে নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

 

এদিকে, দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে। এসময় দীর্ঘ যানযাটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীসাধারণ। পরে দুই ঘণ্টার প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক করে থানা ও হাইওয়ে পুলিশ।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain