শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

ব্যানিয়ান ব্রিটিশ স্কুলের সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সফর সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর কুমারপাড়া ঝরনারপারস্থ ব্যানিয়ান ব্রিটিশ স্কুল কর্তৃক সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, শিক্ষা সফর ও র‌্যাফেল ড্র অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত সোমবার (৪ মার্চ) সিলেটের দক্ষিণ সুরমার জননেত্রী শেখ হাসিনা শিশু পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুল প্রধান জেড. এফ. লিমি চৌধুরীর সভাপতিত্বে এবং একাডেমিক কো-অডিনেটর মারুফ মোর্শেদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিরেক্টর মোঃ এম এ এস রুহেল, স্কুল কনসালেন্ট সামাজিক ব্যক্তিত্ব রোটারিয়ান মোঃ সাবের চৌধুরী, শিক্ষক শিক্ষিকার মধ্যে উপস্থিত ছিলেন জান্না আক্তার, রুপা বেগম, শারমিন, সাদিয়া চৌধুরী, সানজিদা হক আঞ্জুম, শারমিন বেগম, মাহবুবা সুলতানা, ফাতেমা আক্তার, খাদিজা, রাহাত হোসেন চৌধুরী, সাল ওয়া ফাতেমা, আব্দুর রহমান আরহাম প্রমুখ।
সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে শিক্ষা সফর ও র‌্যাফেল ড্র আয়োজন করা হয়। শিক্ষা সফরে অংশগ্রহণ করেন স্কুলের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ। পরে স্কুল প্রধান উপস্থিত সভার প্রতি অনুষ্ঠান সফল করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain